Posts

Showing posts from November, 2024

ভারতে প্রবেশের অনুমতি পেলেন না ইসকনের ৫৪ ভক্ত

Image
 ভারতে প্রবেশের অনুমতি পেলেন না ইসকনের ৫৪ ভক্ত বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ- ইসকনের ৫৪ ভক্তকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। শনিবার (৩০ নভেম্বর) দেশের বিভিন্ন জেলা থেকে এসব ইসকনভক্তরা ভারতে যাবার জন্য বেনাপোলে ইমিগ্রেশনে আসেন। দিনভর অপেক্ষার পর বিকেলে ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদেরকে ভারতে প্রবেশের অনুমতি মিলবে না বলে জানানো হয়। ফলে ব্যর্থ হয়ে ফিরে যেতে হয় তাদের। যশোরের চাঁচড়া ইসকন মন্দিরের অধ্যক্ষ দেবগৌর দাস ব্রক্ষ্মচারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। তবে ভারত যাত্রার উদ্দেশ্যে বেনাপোলে আসা ইসকন ভক্তরা জানান, ধর্মীয় আচার পালন করতে তারা ভারতে যেতে চেয়েছিলেন। কিন্তু কোনো কারণ ছাড়াই তাদেরকে ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেয়া হয়েছেএদিকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, সন্দেহজনক যাত্রা মনে করে তাদের ভ্রমণ রোধ করা হয়।

মুন্নী সাহাকে আটক করে পুলিশে দিল জনতা

Image
 মুন্নী সাহাকে আটক করে পুলিশে দিল জনতা রাজধানীর কাওরানবাজারে জনতার হাতে আটক হয়েছেন সাংবাদিক মুন্নী সাহা আটক। আজ শনিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে আটকের পর তেজগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। জানা গেছে, কাওরানবাজারে সফটওয়্যার টেকনোলজি পার্কের এক টাকার খবরের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে গিয়ে জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক মুন্নী সাহা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে হেফাজতে নেয় তেজগাঁও থানা পুলিশ।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করে বলেন, সাংবাদিক মুন্নী সাহাকে থানায় আনা হয়েছে এবং একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সেটি তিনি তাৎক্ষণিক বলতে পারেননি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতা নিহতের ঘটনায় সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে মামলা হয়। গত ৬ অক্টোবর মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।ভোরের কাগজ দিয়ে মুন্নী সাহার সাংবাদিকতা শুরু। সেখান থেকে তিনি যান একুশে ...

বদলায়নি পুলিশ, ফের আসছে অভিযোগ

Image
 বদলায়নি পুলিশ, ফের আসছে অভিযোগ জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে ঠিক কত সদস্যের, সে হিসাবটাও স্পষ্ট করতে পারেনি বাহিনীটি। ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুরাতনরা গিয়ে চেয়ারে এসেছে নতুন মানুষ। কিন্তু মাঠের চিত্র পরিবর্তনের আগে নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা। তাতে মানুষ বদলালেও বদলায়নি আচরণ। এর মধ্যে জুলাই-আগস্টের ঘটনায় পুলিশের কয়েক শ’ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রায় ১২৪ জনের একটি তালিকাও করেছে পুলিশ। যাদের মধ্যে এ পর্যন্ত ২৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে বিভিন্ন মামলায়। এদের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের মামলারও আসামি আছে কয়েকজন। এসব মামলায় গ্রেফতার আতঙ্কে দিন কাটে অধিকাংশ সদস্যের। তাতে মাঠের কাজে মনযোগের সময় কোথায়, সেই প্রশ্নও আছে? মামলা আতঙ্কের পাশাপাশি বদলি বাণিজ্যের অভিযোগও এরইমধ্যে উঠেছে। আর বদলি-পদায়নে প্রাধান্য পাচ্ছে রাজনৈতিক পরিচয় ও বিশেষ কর্মকর্তাদের আনুকূল্য। আর এসবের মধ্যেই বাহিনীটির হারানো মনোবল ফিরে পাওয়ার যুদ্ধ চলছে। বাংলাদেশ পুল...

বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবে না কলকাতার হাসপাতাল

Image
বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবে না কলকাতার হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবে না কলকাতার হাসপাতাল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার জেএন রায় হাসপাতাল বলেছে, তারা আর বাংলাদেশ থেকে আসা রোগীদের চিকিৎসাসেবা দেবে না। বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা এবং দেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর ‘অত্যাচারের’ প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার (৩০ নভেম্বর) জেএন রায় হাসপাতালের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।পিটিআইয়ের খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের জেএন রায় হাসপাতাল অনির্দিষ্টকাল পর্যন্ত বাংলাদেশি রোগীদের চিকিৎসা করবে না বলে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। জেএন রায় হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত বলেন, আমরা একটি বিজ্ঞপ্তি জারি করেছি যে আজ থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা কোনো বাংলাদেশি রোগীকে চিকিৎসার জন্য ভর্তি করবো না। ভারতের পতাকা অবমাননার প্রতিবাদে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত অত্যাচারের প্রতিবাদের অংশ হিসেবে কলকাতার অন্যান্য হাসপাতালগুলোকেও একই ধরনের পদক্ষেপ (বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা বন্ধ) নে...

২৯ বছর ধরে মিথ্যা পরিচয়ে পুলিশে চাকরি, জন্ম ও শিক্ষা সনদ সবই ভুয়া

Image
 ২৯ বছর ধরে মিথ্যা পরিচয়ে পুলিশে চাকরি, জন্ম ও শিক্ষা সনদ সবই ভুয়া মুক্তিযোদ্ধা ও পুলিশ সদস্যের সন্তান না হয়েও, সেই পরিচয়ে পুলিশে চাকরি করছেন এক ব্যক্তি। এ জন্য বানিয়েছেন, ভুয়া জন্ম ও নাগরিক সনদ। এমনকি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার নম্বরপত্র এবং বিদ্যালয়ের প্রশংসাপত্রটিও জাল। মো. সাইফুল ইসলাম। ২৯ বছর ধরে বাংলাদেশ পুলিশে চাকরি করেন। বর্তমানে এএসআই পদে যুক্ত আছেন ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট শাখায়তার বিরুদ্ধে অভিযোগ, অন্যের পিতৃ পরিচয় ব্যবহার করে চাকরি নিয়েছেন পুলিশ বাহিনীতে। জন্ম নিবন্ধন অনুযায়ী সাইফুল ইসলামের বাবার নাম মো. শাহজাহান জমাদার। যিনি একজন প্রয়াত মুক্তিযোদ্ধা ও পুলিশের সাবেক হাবিলদার। সাইফুলের কাগজপত্রে দেয়া ঠিকানা মোতাবেক রাজধানীর মিরপুরের রূপনগরের বাড়িতে যোগাযোগ করে চ্যানেল 24। কাগজপত্র দেখে চোখ কপালে ওঠে মুক্তিযোদ্ধা শাহজাহান জমাদারের ছেলে সালাহউদ্দিনের। তিনি জানান, পুলিশ সদস্য সাইফুল ইসলাম তার মামাতো ভাই। যার আসল বাবা পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নে মৃত দেলোয়ার হোসেন। সালাউদ্দিনের অভিযোগ, তার মুক্তিযোদ্ধা বাবার নাম ব্যবহার করে ভূয়া জন্ম ন...

পরকীয়ার জেরে গৃহবধূকে হত্যা, প্রেমিক মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

Image
  পরকীয়ার জেরে গৃহবধূকে হত্যা, প্রেমিক মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পরকীয়ার সম্পর্কের জেরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা মামলায় প্রেমিক মাদরাসা শিক্ষক মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মধ্যরাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঢাকার সাভার এলাকা থেকে সিংগাইর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পরকীয়ার সম্পর্কের জেরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা মামলায় প্রেমিক মাদরাসা শিক্ষক মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মধ্যরাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঢাকার সাভার এলাকা থেকে সিংগাইর থানা পুলিশ গ্রেপ্তার মাহদী হাসান (৩১) কিশোরগঞ্জের কুরিয়ারচর উপজেলার কৌতেরকান্দি এলাকার বাবুল মিয়ার ছেলে। তিনি ঢাকার কামরাঙ্গীরচর রিয়াদ উল জান্নাত দারুল উলুম হাফিজিয়া মাদরাসায় শিক্ষকতা করতেন। নিহত গৃহবধূ তানিয়া আক্তার সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বাড্ডা এলাকার সৌদি প্রবাসী ফাহাদ দেওয়ানের স্ত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ওই গৃহবধূর স্বামী প্রবাসে থাকার সুযোগে মোবাইলের মাধ্যমে মাদরাসা শিক্ষক মাহদী হাসান তার সঙ্গে পরকীয়া সম্পর্কে ...

ইসকনের চিন্ময় কৃষ্ণের মুক্তি চেয়ে শেখ হাসিনার বিবৃতি

Image
  ইসকনের চিন্ময় কৃষ্ণের মুক্তি চেয়ে শেখ হাসিনার বিবৃতি ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি এবং সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন গণঅভ্যুত্থানের মুখে ভারত পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে শেখ হাসিনা বলেন, চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে। এ ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন, আর তাকে এভাবে যারা পিটিয়ে হত্যা করেছে তারা সন্ত্রাসী। তারা যেই হোক না কেন শাস্তি তাদের পেতেই হবে। তিনি বলেন, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি, এ ধরনের সন্ত্রাস ও...

অ্যাডভোকেট সাইফুলের জানাজায় হাসনাত-সারজিস

Image
  অ্যাডভোকেট সাইফুলের জানাজায় হাসনাত-সারজিস অ্যাডভোকেট সাইফুলের জানাজায় হাসনাত-সারজিস চট্টগ্রাম আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আদালত চত্বরে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে সেখানে বক্তব্য রাখেন আইনজীবী নেতারা। তারা সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।প্রথম জানাজা শেষে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা। তার বাবার নাম জালাল উদ্দিন। ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান। মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্...

সাইফুলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান শায়খ আহমাদুল্লাহ

Image
 সাইফুলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান শায়খ আহমাদুল্লাহ চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নিহত রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুততার সঙ্গে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন দেশের প্রখ্যাত ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। মঙ্গলবার (২৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে অন্তবর্তীকালীন সরকারের প্রতি এই আহ্বান জানান তিনিশায়খ আহমাদুল্লাহ বলেন, তরুণ আইনজীবী সাইফুল ইসলামের নৃশংস হত্যাকারীদের দ্রুততার সাথে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সরকারের আশু কর্তব্য। দেশকে অস্থিতিশীল করতে চাওয়া উগ্রদের থামানোর ব্যাপারে কোনোরূপ দ্বিধা করা যাবে না। একইসঙ্গে সর্বস্তরের মুসলিমদের সর্বোচ্চ ধৈর্য ধারণের এবং কোনো প্রকার চক্রান্তের ফাঁদে পা না দিতে অনুরোধ জানান তিনি। শায়খ আহমাদুল্লাহ বলেন, দেশের সকল ধর্মের দায়িত্বশীল ও প্রাজ্ঞ ব্যক্তিবর্গকে বলব, আপনারা নিজ নিজ ধর্মের অনুসারীদের শান্ত ও সুশৃঙ্খল থাকার আহ্বান জানান। কোনো কারণে এই দেশ যদি অশান্ত হয়, তবে ক্ষতিগ্রস্ত আমরা সবাই হব।।শায়খ আহমাদুল্লাহ বলেন, তরুণ আইনজীবী সাইফুল ইসলামের নৃ...

ইসকন নিষিদ্ধের আবেদন শুনানিতে যা হল

Image
 ইসকন নিষিদ্ধের আবেদন শুনানিতে যা হল ইসকন নিষিদ্ধ চেয়ে আবেদনের শুনানিতে সরকারের পদক্ষেপ জানাতে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে বলা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন। এর আগে, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধ চেয়ে এবং যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন আইনজীবী মনিরুজ্জামান। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যার্টনি জেনারেলকে ডেকে পাঠান আদালত। এসময় অ্যার্টনি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, যে কেউ কোনও অ্যাঙ্গেল থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলা করছে। সাম্প্রতিক ইস্যুতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিতখন আদালত বলেন, তারা উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কেউ অবনতি করতে না পারে। এরপর ইসকন ও সাম্প্রতিক ইস্যুত সরকারের পদক্ষেপ কালকের মধ্যে জানানোর নির্দেশ ...

চট্টগ্রামে রাতভর অভিযানের পর যে ভয়ংকর তথ্য দিল যৌথ বাহিনী

Image
  চট্টগ্রামে রাতভর অভিযানের পর যে ভয়ংকর তথ্য দিল যৌথ বাহিনী চট্টগ্রামে আদালত চত্বরে হামলায় আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় ৩০ জনকে আটক করা হয়েছে। চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা মাথার পট্টি, আন্দরকিল্লা, হাজারী গলি, ফিরিঙ্গি বাজার এলাকায় অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাদের আটক করেছে। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী মোহাম্মদ তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যৌথ বাহিনীর অভিযানে ৩০ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই চলছে। এডিসি আরও বলেন, মঙ্গলবারের ঘটনায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি, অন্যটি আইনজীবীকে হত্যার ঘটনায়। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখানো হবে। উল্লেখ্য, গত সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে চট্টগ্রামের আদাল...

কুমিল্লা সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক

Image
  কুমিল্লা সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক কুমিল্লা সীমান্তে ১০০ বোতল ফেনসিডিলসহ মেহেদী হাসান (১৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৭টার দিকে সীমান্তের কুমিল্লার কেরানীনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মেহেদী হাসান ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজালা জেলার সোনামুড়া থানার এনসি নগর গ্রামের স্বপন মিয়ার ছেলে। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ গোলাবাড়ী পোস্টে বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবি টহলদল কর্তৃক সীমান্ত পিলার ২০৮২/১-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর নামক স্থান থেকে ১০০ বোতল ফেনসিডিল এবং একটি মোবাইল ফোনসহ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে চোরাচালানের জন্য বাংলাদেশে প্রবেশ করা ভারতীয় নাগরিক মেহেদী হাসানকে আটক করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অবৈধ অনুপ্রবেশ এবং মাদকের মামলা দায়ের করা হয়েছে। তাকে থানা পুল...

ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

Image
  ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে মোট ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।মঙ্গলবার (২৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।এতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই কারণে চট্টগ্রাম মহানগরীতেও মোতায়েন করা হয়েছে ৬ প্লাটুন বিজিবি।জানা যায়, ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে চট্টগ্রাম যাওয়ার পথে সোমবার (২৫ নভেম্বর) বিকাল রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন-৬ এর কাজী শরিফুল ইসলামের আদালতে তোলা হলে রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বিষয়টি ঘিরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সরকার।

আ.লীগ পেলে গণধোলাই দিয়ে থানায় সোপর্দের নির্দেশ ওসির

Image
  আ.লীগ পেলে গণধোলাই দিয়ে থানায় সোপর্দের নির্দেশ ওসির চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এলাকায় আওয়ামী লীগ পেলে গণধোলাই দিয়ে থানায় সোপর্দের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব। এ সংক্রান্তে একটি ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে। বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ওসি বললেন, এটি অনিচ্ছাকৃত ভুল। খোঁজ নিয়ে জানা গেছে, ওসি আহসান হাবিব সপ্তাহখানেক আগে থানায় যোগদান করেছেন। রোববার (২৪ নভেম্বর) সরফভাটা ইউনিয়ন পরিষদে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি তাদের উদ্দেশে এ নির্দেশনা দেন।ভিডিওর শুরুতে ওসি বলেন, বীর সন্তান শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। বক্তব্যের একপর্যায়ে ওসি বলেন, আওয়ামী লীগের সময়ে ধর্ষণ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ হয়েছে। বিশ্বের নজির ফ্যাসিস্ট সরকারের সময়ে হয়েছে।যারা সাধারণ মানুষকে ১৬ বছর ঘরছাড়া করেছিল, নির্যাতন করছিল। আমার এক ভাই বলেছে, মামলা নিচ্ছে না পুলিশ। আমার সঙ্গে যোগাযোগ করলে আমি একটা সঠিক পরামর্শ দেবো। প্রয়োজনবোধে কোর্টে আলাপ করবো মামলাটি কীভাবে এস্টাবলিশড ...

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার

Image
  ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে। মবার বিকেলে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেফতার করে। জানা গেছে, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস এদিন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশে বিমানবন্দর আসেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ৫ আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলম্বীর নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশে নানা ধরনের হুমকি-ধামকিমূলক বক্তব্য রাখেন। এর আগে থেকে তিনি আলোচনায় থাকলেও গত ২৫ অক্টোবর বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশের বেশি আলোচনায় আসেন। ঐ সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে। সমাবেশে এই চিন্ময় কৃষ্ণ দাসই বাংলাদেশের হিন্দুদের মঠ-মন্দিরে হামলা বাড়িঘরে লুট, অগ্নিসংযোগসহ নানা অভিযোগ করেন। অথচ তার বিরুদ্ধেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন। চিন্ময় কৃষ্ণ দাস আলোচিত হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সংগঠক। তিনি সনাতন জ...

গভীর ষড়যন্ত্র, ঢাকায় লোক জড়ো করতে কোটি কোটি টাকা বিনিয়োগ সারাদেশে!

Image
  গভীর ষড়যন্ত্র, ঢাকায় লোক জড়ো করতে কোটি কোটি টাকা বিনিয়োগ সারাদেশে! দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস ও মাইক্রোবাস ভর্তি মানুষ এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায়। তারা একটি এনজিওর ঋণ দেওয়ার আশ্বাসে ঢাকায় এসেছেন বলে জানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ সংশ্লিষ্টরা বলছেন, একটি চক্র অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে তাদের প্রলোভন দেখিয়ে ঢাকায় এনেছেন। এ অবস্থায় রাত থেকে ক্যাম্পাস ও শাহবাগ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। ঢাকায় আসা ব্যক্তি ও ক্যাম্পাস থেকে জানা গেছে, এনজিও সংস্থার পরিচয়ে দেশের বিভিন্ন স্থানে কিছু ব্যক্তি মানুষকে বিনা সুদে ঋণ দেওয়ার আশ্বাস দেন। তারা বলেছেন, ঢাকায় গেলে বিনা সুদে ১ লাখ টাকা করে দেওয়া হবে। অনেকের কাছ থেকে এ জন্য ১ হাজার টাকা করেও নিয়েছে। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা গাড়িতে করে ঢাকায় এসেছেন। এসব গাড়ির একটি ব্যানারে লেখা দেখা গেছে, ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’। লুণ্ঠিত অর্থ ফেরত এনে তাদের ঋণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। তারা শাহবাগ মোড়ে সমাবেশে অংশ নিতে এসেছেন বলে জানিয়েছেন। এরমধ্যে কিছু গাড়ি ঢাকা ও আরে আশপাশের এলা...

হঠাৎ সেভেন সিস্টার্সের গুরুত্বপূর্ণ রাজ্যে হঠাৎ ১০ হাজার সেনা পাঠাচ্ছে ভারত

Image
  হঠাৎ সেভেন সিস্টার্সের গুরুত্বপূর্ণ রাজ্যে হঠাৎ ১০ হাজার সেনা পাঠাচ্ছে ভারত জাতিগত সংঘাতে জর্জরিত ভারতের উত্তরপূর্ব অঞ্চলের রাজ্য মণিপুরে আরও ১০ হাজারের বেশি সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ভারতীয় সরকার। এ নিয়ে ‘সেভেন সিস্টার্সের’ গুরুত্বপূর্ণ এই রাজ্যে ভারতের কেন্দ্রীয় বাহিনীর মোট কোম্পানির সংখ্যা ২৮৮-তে পৌঁছাবে বলে জানিয়েছেন রাজ্যের প্রধান নিরাপত্তা উপদেষ্টা। খবর এনডিটিভির। মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং বলেন, এই ৯০টি কোম্পানি বা প্রায় ১০ হাজার ৮০০ কেন্দ্রীয় বাহিনীর সদস্য মণিপুরে মোতায়েন করা হলে মোট কোম্পানির সংখ্যা হবে ২৮৮। ২০২৩ সালেল মে মাস থেকে শুরু হওয়া মণিপুরের সহিংসতায় এ পর্যন্ত ২৫৮ জন প্রাণ হারিয়েছেন।তথ্য উপদেষ্টা আরও বলেন, সরকার কোনো দলের কাছে নয়, জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতোই চাপ দিক, সংস্কার কমিশনের কাজের ওপর ভিত্তি করেই নির্বাচনের দিকে এগোবে সরকার। আরও পড়ুনঃ শেখ হাসিনার সর্বশেষ অবস্থান নিয়ে যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে সেগুলো পর...

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গু'লি করে তিন মুসলিমকে হ'ত্যা

Image
  ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গু'লি করে তিন মুসলিমকে হ'ত্যা ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলের একটি জামে মসজিদকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। মসজিদটি যেখানে তৈরি করা হয়েছে সেখানে আগে মন্দির ছিল এমন দাবি করে আদালতের দারস্থ হয়েছিলেন হিন্দুত্ববাদী কয়েজকন ব্যক্তি। এরপর আদালত তার পিটিশনের ভিত্তিতে সেখানে জরিপ চালানোর নির্দেশ দিয়েছিল। আজ রোববার (২৪ নভেম্বর) সকালে জরিপ চালাতে গিয়েছিল একটি দল। কিন্তু তাদের জরিপ চালাতে বাধা দেন সেখানকার মুসল্লিরা। তারা পুলিশ ও জরিপকারী দলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এরপর তাদের ওপর গুলি চালিয়ে নাঈম, বিলাল এবং নোমান নামের তিন মুসলিমকে নির্মমভাবে হত্যা করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, একজন ‘অ্যাডভোকেট কমিশনার’-এর নেতৃত্বে আজ সকালে মসজিদটিতে গিয়েছিল জরিপকারী দল। ওই সময় সেখানে প্রায় ১ হাজার মানুষ জড়ো হন। তাদের মধ্যে কয়েকজন পুলিশ ও জরিপকারী দলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। ওই সময় উপস্থিত জনতা ১০টি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পুলিশ তখন টিয়ারশেল নিক্ষেপ করে উপস্থিত মুসলিম জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পুলিশ ব্যাপক শক্তি প্রয়োগের ফলে সেখানে তিন মুসলিমের...

ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে কত

Image
  ফের কমলো স্বর্ণের দাম ভরিতে কত   দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এবার সর্বোচ্চ ১ হাজার ৬৮০ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম কমানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা। যা আজকেও ছিল এক লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা। বৃহস্প‌তিবার (১৪ ন‌ভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল ( শুক্রবার-১৫ নভেম্বর) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে। এর আগে গত ১২ ন‌ভেম্বর ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৫১৯ টাকা কমানো হয়েছিল।

আমরা আমাদের মা’কে নিয়ে আসতেছি

Image
  আমরা আমাদের মা’কে নিয়ে আসতেছি সম্প্রতি ঠিকানায় খালেদ মহিউদ্দীন ইউটিউব ভিত্তিক চ্যানেলে উচিত কথা (পর্ব -০১) এ খালেদ মহিউদ্দীন পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কিছু আলোচনা করেন।ভিডিওটি ইউটিউবে আসার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ব্যাপক শেয়ার হয়। খালেদ মহিউদ্দীন বিগত হাসিনা সরকারকে নিয়ে কী বলতে চেয়েছেন তা জনকন্ঠের পাঠকদের জন্য তাঁর আলোচনার উল্লেখযোগ্য কিছু অংশ তুলে ধরা হল। জাতির পিতা নাইতো কি হইছে,কেউ কেউ বলছেন ট্রাম্পকে দিয়া জাতির কাকার খেল দেখাবে।৮০০ বছর পর রাজা লক্ষণসেনের পদাঙ্ক অনুসরণ করে আফা পালালের খিড়কি দরজা দিয়ে।সেসময় তার আর কিছুই মনে ছিল না। তার অনুগত মাফিয়া বাহিনী যারা তার হুকুমে মানুষ ধরছে কচুকাটা করছে,সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস করছে পলানোর সময় তাদের কথাও মনে পড়ল না,এতিমলীগ জননী শেখ হাসিনা। এই না হলে জননী।অবশ্য পালানোর সময় বুদ্ধি করে টেলিফোন নিতে ভুলেন নি।মজার ব্যাপার এই টেলিফোন দিয়া তিনি নানা জায়গা থেকে ছোট ভাইদের উদ্দেশ্যে বাণী চিরন্তনী ছাড়েন। ওবায়দুল কাদেরের মত বলতে হয় এরা কারা কোথায় থেকে এল।এই আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব কারা যারা নেত্রীর দেখা পায়...

জোর করে পদত্যাগ করানো সেই উপাধ্যক্ষের হৃদরোগে মৃত্যু!

Image
  জোর করে পদত্যাগ করানো সেই উপাধ্যক্ষের হৃদরোগে মৃত্যু! ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জোর করে পদত্যাগে বাধ্য করা চট্টগ্রামের হাজেরা-তজু ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ এসএম আইয়ুব হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর তিনি মারা গেছেন। অভিযোগ রয়েছে, গত ২৪ সেপ্টেম্বর তাকে বলপ্রয়োগ করে পদত্যাগ করানো হয়েছিল, ওই সময় তিনি সেখানেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়েন। সেদিন থেকেই তিনি অসুস্থ হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর থেকেই প্রায়ই বিষণ্ন দেখা গেছে তাকে।তবে পরিবার, সহকর্মী ও স্বজনদের দাবি, ছাত্রদের হাতে লাঞ্ছিত হওয়ার অপমান সহ্য করতে না পেরেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরিবার জানায়, আজ সকাল ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করা হয়। এরপর বেলা সাড়ে ১১টায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর শুনে সেখানে স্বজনরা আহাজারি শুরু করেন। তার স্ত্রী ফারজানা ইয়াসমিনকে বারবার বলতে শোনা যায়, ‘কলেজের ছাত্রদের কারণে তার মৃত্যু হলো।’ জানতে চাইলে হাজে...

ছাত্রদল নেতাকে বেধড়ক পেটানোর অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

Image
  ছাত্রদল নেতাকে বেধড়ক পেটানোর অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে পিরোজপুরে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরানকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলর সহসভাপতি মনির শেখ ও তার লোকজনের বিরুদ্ধে। শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে জেলা স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার দুপুরে জেলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। গেট থেকে ঢোকা নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা মনির শেখের সঙ্গে ছাত্রদল নেতা আল ইমরানের কথাকাটাকাটি হয়। এর জেরে মনির শেখ লোকজন নিয়ে স্টেডিয়ামের সমানে বসে ইমরানের ওপর হামলার করে। এ সময় লোহার পাইপ ও লাঠি দিয়ে পিটিয়ে ইমরানের এক হাত ভেঙে ফেলে ও গুরুতর আহত করে। পরে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে। জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন জানান, সামান্য কথাকাটাকাটির জন্য মনির লোকজন নিয়ে এ হামলা করেছে। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদ হাসান শাহীন জানান, যারা হামলা করেছে তারা সন্ত্রাসী। সামান্য বিষয়ে অমানবিক ভাবে ইমরানকে পিটিয়েছে।এ বিষয়ে জানতে জেলা স্বেচ্ছাসেবক দলের সভা...

রাজধানীতে রিকশাচালকদের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ আহত...বিস্তারিত

Image
রাজধানীতে রিকশাচালকদের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ আহত...বিস্তারিত রাজধানীতে রিকশাচালকদের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ আহত ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় রাজধানীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রিকশাচালকরা। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সঙ্গে রিকশাচালকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।   বুধবার দুপুর ১২টার দিকে এ বিক্ষোভ শুরু করেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।  যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক আহম্মেদ জানান, মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে দয়াগঞ্জ মোড়ে অবরোধ করেন রিকশাচালকরা।  সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে তাদের অনুরোধ করা হয় সড়ক ছেড়ে দেওয়ার জন্য। তবে তারা পুলিশের অনুরোধ না শুনে উল্টো পুলিশের ওপর আক্রমণ চালায়। এতে করে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।   তিনি জানান, বর্তমানে সড়ক অবরোধ ছেড়ে দিয়েছে চালকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।    গতকাল ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যা...