Posts

Showing posts from December, 2024

পুলিশের থেকে ঘুষ নিচ্ছে পুলিশ!

Image
 পুলিশের থেকে ঘুষ নিচ্ছে পুলিশ! বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই অভ্যুত্থানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে আগামী ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রদান করবে এতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদসহ ১৫৮ জন সমন্বয়ক শপথ গ্রহণ করবেন। নুষ্ঠানে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রামপুরায় পুলিশের উপ-পরিদর্শক অনুপ বিশ্বাস ইটের আঘাতে মাথায় আহত হয়ে প্রায় দুই সপ্তাহ হাসপাতালে ছিলেন। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের দেড় মাস পর তিনি জানতে পারেন যে, ১৯ জুলাই খিলগাঁওয়ে বিক্ষোভে একজন আহত হওয়ার ঘটনায় তাকে ১৭ অক্টোবর দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়েছে, যদিও তখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।এক সহকর্মী পরে জানান, তাকে এক লাখ টাকা ঘুষ দিতে হবে। টাকা না দিলে তাকে হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। অনুপ নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন। এ কারণে ঘুষ না দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।অনুপ বলেন, ‘আমি যখন হাসপাতালে মৃত্যুর লড়ছি, তখন জানতে পারি আমাকে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছ...

আরও এক বিশাল বড় দুঃসংবাদ!

Image
 আরও এক বিশাল বড় দুঃসংবাদ! রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ আটটি মেগা প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ভাগ্নি টিউলিপ সিদ্দিক ও ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার কমিশনের নিয়মিত বৈঠকে পৃথক দুটি অভিযোগ অনুসন্ধানের অনুমোদন দেওয়া হয়। এর একটি ৫৯ হাজার কোটি টাকার এবং আরেকটি ২১ হাজার কোটি টাকার দুনীতির অভিযোগ। এর আগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ৬০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ করা হবে না, সে বিষয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। গত রোববার হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাহেদুল আজম তমাল। গত ৩ সেপ্টেম্বর অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের ন...

আওয়ামী লীগ অফিস এখন পতিতা ও মাদকসেবীদের দখলে

Image
 আওয়ামী লীগ অফিস এখন পতিতা ও মাদকসেবীদের দখলে একসময় বাংলাদেশের রাজনীতির ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিলো এই ভবন। গত চার মাস আগেও এই ভবনে ঢুকতে গেলে লবিং করতে হতো। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বদলে যেতে থাকে চিত্র। দলের কোন নেতাকর্মীই আর কার্যালয়ে আসেন না।  ফলে অবাধ আনাগোনা বেড়েছে মাদকসেবী সহ অপরাধীদের। বিভিন্ন তলায় চলছে মাদক সহ দেহব্যবসা। ভবনের সামনে পুলিশের উপস্থিতি থাকলেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলছে এসব অপরাধমূলক কাজ। নিজেদের মতো সাজিয়ে নিচ্ছেন ছোট ছোট ঘর। দিনের আলোতেই চলছে সেইসব ঘরে অবাধ দেহ ব্যবসা।সরেজমিনে দেখা যায়, কয়েকজন মিলে গাঁজা সেবন করছেন এবং তাদের পাশেই দাঁড়িয়ে আছেন এক নারী। রাতের আঁধারে এই ভবন আরও ভয়ংকর রুপ ধারন করে। অপরাধীরা নিশ্চিন্তে অবস্থান নেয় এই ভবনে।পল্টন থানার ওসি জানান, এই বিষয়ে আমরা যখনই খবর পাই তখনই ব্যবস্থা নিই৷একসময়ের দাপুটে ভবন আজ ময়লার ভাগার। ভেতরে মিলেছে অপরাধের বাস্তব প্রমাণ।

ডাকাতি করতে গিয়ে এক পুলিশ ধরল আরেক পুলিশকে

Image
 ডাকাতি করতে গিয়ে এক পুলিশ ধরল আরেক পুলিশকে চট্টগ্রাম নগরে একটি বাসায় ঢুকে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছেন পুলিশের এক এএসআইসহ ছয়জন। ধাওয়া খেয়ে পালানোর সময় ওই এসআইসহ ছয়জনকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। নগরের বাকলিয়া থানা পরিদর্শক রফিকুল ইসলামের সই করা সাধারণ ডায়েরিতে (জিডি) বলা হয়, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার একটি ভবনের ৯ তলার একটি বাসায় ১৬ জনের একটি দল ডাকাতি করতে যায়।তারা ৮ ভরি স্বর্ণালংকার ও ৩৫ হাজার টাকা লুট করে। ইতিমধ্যে আশপাশের লোকজন বিষয়টি জানতে পারে ডাকাত দলকে ধাওয়া দেয়। পালিয়ে যাওয়ার সময় ছয়জনকে ধরে ফেলেন স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে ছয়জনকে থানায় নিয়ে যায়। আটক ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম এ আদেশ দেন।নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজুর রহমান বলেন, কারাগারে পাঠানো ছয়জন হলেন নগরের বাকলিয়া থানার চাক্তাই পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক মিয়া, তার সহযোগী জয়নাল আবেদীন, মো. আকবর, ফজলুল করিম, মিজানুর রহমান ও সোহেল রানা। পুলিশ সূত্র জানায়, ঘটন...

পতিত স্বৈরাচার ও আগ্রাসী ভারতকে হতাশ করে যে চমক দেখালেন ড. ইউনূস

Image
 পতিত স্বৈরাচার ও আগ্রাসী ভারতকে হতাশ করে যে চমক দেখালেন ড. ইউনূস ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায়। কিন্তু এর কয়েক মাসের ব্যবধানে কিছুটা ফাটল দেখা দেয় আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে। কিছু ক্ষেত্রে দূরত্ব দেখা দেয় স্বৈরাচার মুক্ত আন্দোলনে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যেও। এই সুযোগে একটার পর একটা ষড়যন্ত্র করে দেশকে অভ্যন্তরীণভাবে অস্থিতিশীল করে রেখেছিল ফ্যাসিবাদের দোসররা। ছাত্র-জনতার সরকারকে উৎখাতে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার মত নিকৃষ্ট ট্রাম কার্ডটিও খেলে ফেলে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা। ‘প্রভু দেশ’ ভারতকে দিয়ে দেশ ও দেশের বাইরে থকে ভয়াবহ ষড়যন্ত্রে মেতে ওঠে তারা। কিন্তু দিনশেষে হতাশ হতে হল দেশবিরোধী কুচক্রীমআজ সার্বভৌমত্বের প্রশ্নে ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ। পতিত দেশবিধ্বংসী স্বৈরাচার ও আগ্রাসী ভারতকে হতাশ করে শক্তিশালী জাতি উপহার দিতে এক ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করে প্রশংসায় ভাসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশের ...

কোথা থেকে এলো এত টাকা? মুন্নী সাহার অ্যাকাউন্টে ১৩৪ কোটি টাকার রহস্য

Image
 কোথা থেকে এলো এত টাকা? মুন্নী সাহার অ্যাকাউন্টে ১৩৪ কোটি টাকার রহস্য টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসাবে বেতনের বাইরে জমা হয়েছে ১৩৪ কোটি টাকা। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পরেই এসব আমানতের মধ্যে ১২০ কোটি টাকাই উত্তোলন করা হয়েছে। স্থগিত করা হিসাবে এখন আছে মাত্র ১৪ কোটি টাকা। বিধিবহির্ভূত লেনদেনের অভিযোগে মুন্নী সাহার ব্যাংক অ্যাকাউন্ট ইতোমধ্যে জব্দ করেছে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ)। ১৭টি ব্যাংকের মাধ্যমে এ লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের মাধ্যমে।  গত ৬ অক্টোবর বিএফআইইউ মুন্নী সাহার ব্যাংক হিসাব তলব করে।  ব্যাংক হিসাবের বাইরে গুলশান-তেজগাঁও লিংক রোড এলাকায় শান্তিনিকেতনে ১৬৫, রোজগ্রীণে তার একটি ডুপ্লেক্স বাড়ির সন্ধান মিলেছে।

ভয়াবহ সাম্প্রদায়িক সং*ঘা*ত, ইন্টারনেট বন্ধ নি*হ*ত বেড়ে ১৩০

Image
 ভয়াবহ সাম্প্রদায়িক সং*ঘা*ত, ইন্টারনেট বন্ধ নি*হ*ত বেড়ে ১৩০ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে চলমান সংঘাতে গত ১১ দিনে নিহতের সংখ্যা বেড়ে ১৩০ জনে পৌঁছেছে। এই সহিংসতায় আরও ১৮৬ জন আহত হয়েছেন। সংবাদমাধ্যম জিও নিউজ শনিবার (৩০ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, দু’পক্ষই সম্প্রতি সংঘর্ষ-বিরতির ঘোষণা দিলেও তাতে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। সংঘর্ষ-বিরতির পরও সহিংসতা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সংঘর্ষের কারণে পেশোয়ার-পারাচিনার মহাসড়ক গত এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে, ফলে স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রা এবং বাণিজ্য কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। এর পাশাপাশি, খারলাচি সীমান্ত দিয়ে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যও বন্ধ হয়ে গেছে। ২১ নভেম্বর দুটি গাড়িবহরে বন্দুক হামলার পর সহিংসতা নতুন করে ছড়িয়ে পড়ে, ওই হামলায় ৫২ জন নিহত হন। এরপর থেকে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ আরও বেড়ে যায়। নিহতদের মধ্যে ৯০ জন শিয়া এবং ৩৩ জন সুন্নি বলে জানিয়েছে এএফপি। ইন্টারনেট ও মোবাইল সেবা স্থগিত থাকায় স্থানীয়রা চরম ...

সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

Image
 সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি সব প্রতিকূলতাকে ছাপিয়ে সীমান্তের সার্বিক সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে আসছেন। তারই ধারবাহিকতায় এবার তারা আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক অবস্থানে রয়েছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সার্কিট হাউসে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের পর সেখানকার বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়। পরে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে এনে ছিঁড়ে ফেলা এবং মিশনের সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আরও ৪ মামলায় যে সাজা হতে পারে তারেক রহমানের

Image
  আরও ৪ মামলায় যে সাজা হতে পারে তারেক রহমানের রাজনৈতিক আশ্রয়ে ১৬ বছরের বেশি সময় ধরে লন্ডনে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। ২০০৭ সাল থেকে তার বিরুদ্ধে অন্তত ৮৪টি মামলায় হয়। এসব মামলার মধ্যে ৫টিতে দণ্ড হয় তারেক রহমানের। আর খারিজ, খালাস ও অব্যাহতি পেয়েছেন ৩৯ মামলায়। গতকাল রোববার (০১ ডিসেম্বর) ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান। বিএনপি আশা করছে, দণ্ডের বাকি চার মামলায়ও ন্যায়বিচার পাবেন তারেক রহমান। বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল জানান, তারেক রহমান মিথ্যা ও সাজানো আরও চার মামলায় সাজাপ্রাপ্ত আছেন। রোববার যেভাবে ন্যায়বিচার পেয়েছেন বাকি চারটা মামলায়ও আশা করছি ন্যায়বিচার পাবেন। তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে প্রায় ৮৪ মামলা হয়েছে। এর মধ্যে ৬০-৬৫টা মানহানির মামলা। ইতোমধ্যে ৩৯টা মামলায় খালাস, খারিজ ও চার্জশিট থেকে অব্যাহতি পেয়েছেন। আদালত থেকে তিনি এসব মিথ্যা মামলায় ন্যায়বিচার পেয়েছেন। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে এসব মামলায় সাজা দেওয়া হয়েছিল। কায়সার কামাল আরও বলেন, তার বিরুদ্ধে এখনো ৪টি মামলা বাকি রয়েছে। মামলাগুল...

বিএনপির দুই নেতাকে পানিতে চুবালো গ্রামবাসী

Image
 বিএনপির দুই নেতাকে পানিতে চুবালো গ্রামবাসী নারায়ণগঞ্জের বন্দরে কৃষি জমির সেচ প্রকল্পে চাঁদাবাজি করার সময় দুই ইউনিয়ন বিএনপি সভাপতিকে পানিতে চুবিয়েছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। গনপিটুনির শিকার বিএনপি দুই নেতা হলেন- মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া ও ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার। রবিবার দুপুরে উপজেলার পিচ কামতাল এলকার জহিদ্দার বিলে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বাজুরবাগ এলাকার আমান উল্লাহ দীর্ঘ দিন ধরে জহিদ্দার বিলে ইরি ধান জমিতে পানি সেচ করে আসছিল। এরই মধ্যে বালিগাঁও এলাকার হযরত আলী মিয়ার ছেলে যুবদল নেতা পরিচয় দানকারী পাপ্পু ও পিচকামতাল এলাকার মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া সহ ১০ থেকে ১২ জন আমান উল্লাহর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। রোববার আমান উল্লাহ চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে পাপ্পু, বিএনপি নেতা তারা মিয়া, ফারুক, খালেক ও আব্দু রহিম, হযরত আলী, ইউসুফ ও ধামগড় ইউনিয়ন বিএনপি সভাপতি জাহিদ খন্দকার সহ অজ্ঞাত নামা ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমান উল্লাহর উপর হামলা করে। এ হামলায় এক মহিলা মেম্বার লাভলী বেগম ...

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ৪৩ হাজারের বেশি ভারতীয় আটক

Image
 অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ৪৩ হাজারের বেশি ভারতীয় আটক কানাডা সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় চলতি বছর ৪৩ হাজারের বেশি ভারতীয় আটক হয়েছেন। মার্কিন শুল্ক বিভাগ ও সীমান্ত প্রতিরক্ষা সংস্থার সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের চেয়ে কানাডার ভিসা পেতে কম সময় লাগা এবং দুই দেশের সীমান্তে কড়া নজরদারি না থাকায় এই রুট বেছে নেন অবৈধ অভিবাসীরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। অবৈধদের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবহার করবেন বলেও জানান তিনি।তবে নবনির্বাচিত প্রেসিডেন্টের এমন অবস্থানের পরও থেমে নেই সীমান্ত পাড়ি দিয়ে অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা। মার্কিন শুল্ক বিভাগ ও সীমান্ত প্রতিরক্ষা সংস্থার সাম্প্রতিক এক জরিপ বলছে, যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত দিয়ে ভারতীয় অভিবাসনপ্রত্যাশী প্রবেশের চেষ্টা আশঙ্কাজনকহারে বেড়েছে। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ৪৩ হাজারের বেশি ভারতীয়কে আটক করা হয়েছে।জরিপে আরও বলা হয়েছে, ২০২২ সালে যুক্তরাষ্ট্রে...