সেনানিবাসে ৫ আগস্ট কী হয়েছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন হান্নান মাসউদ

 

সেনানিবাসে ৫ আগস্ট কী হয়েছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন হান্নান মাসউদ
তাদের খোঁজ কেউ নেয়নি। সেখান থেকে বের হয়ে বঙ্গভবনে যে মিটিং হয়েছিল, সেখানে তিনজনকে ছাত্র প্রতিনিধি হিসেবে বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ ছিল না। এভাবেই সেদিন গভর্নমেন্ট ফরমেশনের একটি চেষ্টা করা হয়েছিল।’ মাসউদ আর বলেন, ‘সেদিন আমাদের মাইনাস করেই গভর্নমেন্ট ফরমেশন হতে যাচ্ছিল। সেখান থেকে আমরা গণঅভ্যুত্থানের স্টেকহোল্ডার হিসেবে আমাদের তিনজনকে দিয়েছি। অনেক তর্ক-বিতর্ক করে ড. মুহাম্মদ ইউনূস, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদকে দিয়েছি। আমরা আরও কয়েকজনকে চেয়েছিলাম কিন্তু রাজনৈতিক দলগুলোর কারণে তা করা সম্ভব হয়নি। পরে মাহফুজ আবদুল্লাহকে যুক্ত করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘৫ আগস্ট রাজনৈতিক দলগুলো বৈষম্যবিরোধী ছাত্রদের রক্তের সঙ্গে বেঈমানি করেছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্মের সঙ্গে প্রতারণা করেছিল। সেদিন বঙ্গভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্মের বাইরের তিনজনকে প্রতিনিধি হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল।

Comments

Popular posts from this blog

রেহানাসহ তাঁর ৩ সন্তানের বিরুদ্ধে তিন মামলা

সীমান্তে সংঘর্ষ: বাংলাদেশি আ*হত ১: ভারতের নি*হত ১৮ জন:

ভারতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা